ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

বিএনপি-ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাপা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৬৫৫ বার পড়া হয়েছে

নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া। আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের একটি দলের দাবিকে আমলে নিচ্ছি না। জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর এই অভিযোগের সঙ্গে একমত নয়। নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়ার যোগ্য। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। গণপ্রতিনিধত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সব শর্ত মেনে নিবন্ধন পেয়েছে জাতীয় পার্টি। কেবল আরপিওর শর্ত ও আইন লঙ্ঘন করলেই কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে। জাতীয় পার্টি এ ধরনের কোনো আইন লঙ্ঘন করেনি।

জাতীয় পার্টিসহ ১৪ দলকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদ এর আগে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হলে নিবন্ধিত দল হিসেবেই জাতীয় পার্টি গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছে। কোনো কোনো দল এসব নির্বাচনে অংশ নিয়েছে আবার বর্জনও করেছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দল অংশ নিয়েছিল। নির্বাচনে অংশগ্রহণের দায়ে জাতীয় পার্টির নিবন্ধন যদি স্থগিত করতে হয়, তাহলে ওই ৩১টি দলের নিবন্ধনও স্থগিত হবে হওয়ার কথা।

আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড হলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। তবে এখন পর্যন্ত লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সরকার একটি বিশেষ দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আরেক প্রশ্নের জবাবের তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা এখন পর্যন্ত পক্ষপাতমুক্ত কিংবা পক্ষপাতদুষ্ট এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কেননা এই কমিশনের অধীনে এখন পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন হলে বোঝা যাবে তারা পক্ষপাতমুক্ত কিংবা পক্ষপাতদুষ্ট কিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১

বিএনপি-ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাপা

আপডেট সময় ০২:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫