ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী।’

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার।’

তিনি বলেন, ‘নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটাই। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে। এমন ঘৃণ্য হামলার নিন্দা জানাচ্ছি।’

সারজিস আলম আরও বলেন, ‘জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী: সারজিস

আপডেট সময় ১১:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫