ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া ‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

হামলার শঙ্কায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

এবার রাজধানীতে সংঘর্ষের পর সারাদেশে জাতীয় পার্টির অফিস অভিমুখে লংমার্চের ঘোষণায় রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোন অবস্থানেই নেই জাতীয় পার্টি। অফিসে এসে ঝামেলা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। রাজধানীতে মব প্রতিহত করতে ভিপি নুরসহ অন্যদের ওপর যে হামলা হয়েছে, সেটা সেনাবাহিনী ও ‍পুলিশ করেছে। এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে নগরীর পায়রা চত্বরে পার্টি অফিসের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাপার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হন। নেতৃবৃন্দ ছাড়াও নেতাকর্মীরা অফিসটির আশেপাশে অবস্থান নিয়েছেন।

অবস্থান নেয়া রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের বহু নেতাকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগকে প্রমোট করেছে তারা। কিন্তু দায়সারা হিসেবে জাতীয় পার্টির ওপর দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে।

রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ বলেন, মিডিয়ার মাধ্যমে রাতেই জানতে পারি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন সারাদেশের জাতীয় পার্টির অফিসগুলো অভিমুখে লংমার্চ ঘোষণা করেছে। ওরা আমাদের অফিস এসে ভাঙচুর করতে চাইলে, সেটা প্রতিহত করবো।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোন সম্পর্ক নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তারা জাতীয় পার্টিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদারকে দিয়ে জিএম কাদেরের পেছনে লাগিয়েছে। এইচ এম এরশাদের পেছনে লাগিয়েছে। আমরা এই সরকারের কাছেও সেই আচরণ দেখছি।

ইয়াসির বলেন, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না জাতীয় পার্টির। নিজেদের স্বাধীন রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আমরা এরশাদের আদর্শে রাজনীতি করি। তার আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল

হামলার শঙ্কায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান

আপডেট সময় ০৩:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫