ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ! জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব: শিক্ষামন্ত্রী কুমিল্লা বিমানবন্দরে বিমান ওঠে না ৩২ বছর, তবুও মাসে কোটি টাকা আয় ইরানের প্রতিরোধের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

নিজেদের আকাশসীমা ও বন্দর ইসরাইলের জন্য নিষিদ্ধ করল তুরস্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

এবার গাজায় ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। একইসঙ্গে ইসরাইলের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ এবং দেশটির জাহাজ তুর্কি বন্দরে ভিড়তে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সংবাদ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) গাজা ইস্যুতে তুরস্কের পার্লামেন্টে বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘গত দুই বছর ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। মৌলিক মানবিক মূল্যবোধকে উপেক্ষা করেই তারা বিশ্বের চোখের সামনে এ অপরাধ করছে।’

স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে গত বছরের মে মাসে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। ২০২৩ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭০০ কোটি ডলার। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে আসছে আঙ্কারা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছেন। এছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

পার্লামেন্টের তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমরা সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছি। আমাদের কোনো জাহাজ ইসরাইলের বন্দরে যাওয়া অনুমতি দেই না না, তাদের জাহাজও আমাদের বন্দরে ঢুকতে পারে না।আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে দেই না।’

আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার জানান, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। গাজায় মানবিক সংকট ছাড়াও আঙ্কারা এখন ইসরাইলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। সেরদার বলেন, বিশেষ করে সিরিয়ায় ইসরাইলের হামলা তুরস্কের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। আঙ্কারার কূটনীতিকদের আশঙ্কা, ইসরাইলকে ঠেকাতে না পারলে একসময় দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষও হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেদের আকাশসীমা ও বন্দর ইসরাইলের জন্য নিষিদ্ধ করল তুরস্ক

আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫