ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি’র শপথ গ্রহণ সম্পত্তি লিখে দিলেও শেষ বয়সে নিরাপত্তা হারাবেন না দাতা, আসছে নতুন আইন বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম: প্রধানমন্ত্রী

মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার মুসলিম বিশ্বের প্রতি প্রকৃত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তিনি বলেন, শত্রুরা বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। খবর আলজাজিরার। রোববার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা উল্লেখ করে তার লিখিত বিবৃতিতে বলা হয়, তারা বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে ইরানসহ অন্যান্য ইসলামী দেশের মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এভাবে তারা ইসলামী উম্মাহর বিভক্তি ও শক্তি দুর্বল হয়ে পড়া পর্যবেক্ষণ করছে এবং তাদের ওপর আধিপত্য প্রতিষ্ঠার উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে। মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান খামেনি। তিনি প্রশ্ন করেন, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকলে ফিলিস্তিনি জনগণ কি এতটা অসহায় অবস্থায় থাকত এবং দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো। 

তিনি আরও প্রশ্ন করেন, পারস্য উপসাগরের আশপাশের দেশগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হলে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন ব্যক্তিরা কি তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেতো।

তিনি বলেন, আমেরিকার অপরাধী শাসক এবং ভুয়া জায়নিস্ট শাসন এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু। খামেনি বলেন, তারা শুধু ইসলামী প্রজাতন্ত্র, ইরানি জাতি এবং ইসলামী প্রতিরোধের বৃহৎ ফ্রন্টের শত্রু নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোসহ পুরো মুসলিম উম্মাহর প্রতিও তারা শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির

আপডেট সময় ০১:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬