ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করলো জামায়াত, জানা গেল কারণ ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট

ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে কানাডার অন্টারিওর উপকূলে বিশাল সাইনবোর্ড স্থাপন করেছেন প্রিমিয়ার ডগ ফোর্ড। সাইনবোর্ডে লেখা হয়েছে—‘লেক অন্টারিও, এখন এবং সর্বদা’।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর জবাবে আগামী মাসে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।

এর মধ্যেই গত বৃহস্পতিবার লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে মার্কিন সরকারি নথিতে নামটি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

জবাবে সাইনবোর্ড উন্মোচন করে ডগ ফোর্ড বলেন, ট্রাম্পের দায়িত্ব নেওয়ার বহু আগ থেকেই জলপথটি ‘লেক অন্টারিও’ নামে পরিচিত। তিনি চলে যাওয়ার বহু পরেও এটি লেক অন্টারিওই থাকবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেছেন, লেকটির নাম এখন এবং চিরকাল ‘লেক অন্টারিও’ই থাকবে।

এদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্মিত কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে লেক অন্টারিওর সাইনবোর্ড সরিয়ে ‘লেক আমেরিকা’ লেখার দৃশ্য দেখানো হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্টারিও সীমান্তে অবস্থিত লেক অন্টারিও গ্রেট লেকসের মধ্যে সবচেয়ে ছোট। এর আগে ২০২৫ সালে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন ট্রাম্প।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করলো জামায়াত, জানা গেল কারণ

ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা

আপডেট সময় ০৫:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬