ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করলো জামায়াত, জানা গেল কারণ ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু

ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইরান আবারও পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও দেশটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।

শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

কোহেন বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি থাকলেও ইসরায়েল সেখানে হামলা চালাবে।

ইসরায়েলি এই মন্ত্রী আরও দাবি করেন, ইসরায়েল হামলা না চালালে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলত। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।

নিজেদের সামরিক সক্ষমতার কথাও তুলে ধরে কোহেন বলেন, ইসরায়েল এরই মধ্যে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে তেহরান-তেল আবিবের উত্তেজনার মধ্যেই ইসরায়েলি মন্ত্রীর এই হুঁশিয়ারি সামনে এলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা

ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

আপডেট সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬