ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে গুজব ও মিথ্যাচারের অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা শিবিরের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

অভিযুক্তরা হলেন—জিয়া সাইবার ফোর্সের মহাসচিব সফিক আরমান, ছাত্রদল নেতা রিয়াদ পাটওয়ারী ও সজীব পাটওয়ারী। অভিযোগে বলা হয়েছে, তারা ফেসবুকে দীন মোহাম্মদকে ‘শিবির সন্ত্রাসী’ ও ‘জঙ্গি নেতা’ আখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।

নোবিপ্রবি শিবিরের আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক বলেন, ‘দীন মোহাম্মদের সঙ্গে শিবিরের কোনও সম্পর্ক নেই। পরিকল্পিতভাবে আমাদের সংগঠনকে জড়ানো হচ্ছে। নিরপেক্ষ তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, আমরা তাদের শাস্তির দাবি জানাই।’

এদিকে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগপত্র পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫