ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে সামরিক সহায়তা না পাঠানোর পক্ষে ৫১% মার্কিন ভোটার: নিউ ইয়র্ক টাইমস 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

এবার নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা রিসার্চ ইন্সটিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েলকে অতিরিক্ত অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরুদ্ধে ৫১ শতাংশ মার্কিন ভোটার।

এদিকে জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ‘জোরালোভাবে বিরোধিতা’ করেছেন, যেখানে মাত্র ১৯ শতাংশ এটি ‘জোরালোভাবে সমর্থন’ করেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ মনে করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে এবং ৬২ শতাংশের মতে, ইসরায়েল বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

এরই মাঝে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও বিতর্কিত সামরিক সাহায্য তহবিলে অর্থায়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা ৬ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রির অনুমোদন চাইছে, যার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার ও হাজার হাজার আর্টিলারি ও সাঁজোয়া যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে সামরিক সহায়তা না পাঠানোর পক্ষে ৫১% মার্কিন ভোটার: নিউ ইয়র্ক টাইমস 

আপডেট সময় ০১:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫