ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭ গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে তাইওয়ানের পূর্ব উপকূলে কোস্টগার্ড টহল জোরদার চীনের শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নষ্ট করার চেষ্টা করছে ইসরায়েল: এরদোয়ান হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমান: মেদভেদেভ

মোদি দেখতে ভালো, তবে একজন ঘাতক: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কঠোর স্বভাবের। আর মোদির এই কঠোর স্বভাব বোঝাতে এবার তাকে ‘ঘাতক’ বলে অভিহিত করলেন ট্রাম্প। বুধবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এ্যাপেক) শীর্ষ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প মোদির চেহারা ও স্বভাবের মধ্যে বিপরীত দিকটি তুলে ধরেন। বলেন, ‘মোদি দেখতে ভালো। তবে তিনি একজন ঘাতক, খুবই কঠোর।’ তিনি জানান, মোদির সাথে তার ভাল সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেও ব্যাপক প্রশংসা করেন। বলেন, তারা দুজনেই দুর্দান্ত মানুষ।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে তিনি বলেন, পাকিস্তান ভারতের সাতটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া ট্রাম্প আবারো দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন। বলেন, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরেই পরমাণু অস্ত্র শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল

মোদি দেখতে ভালো, তবে একজন ঘাতক: ট্রাম্প

আপডেট সময় ০৩:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫