ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, দেশমাতৃকার সাহসী কণ্ঠ এবং গণতন্ত্রের জননী। তার অবদান ও নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রেখে মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজার দিন বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব খোকনের

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

আপডেট সময় ০৭:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫