সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি এবং মালদ্বীপের রাষ্ট্রপতির একজন প্রতিনিধি। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
সূত্র জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা আগামীকাল ঢাকায় এসে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিএনপি সাত দিনের দলীয় শোক কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ শোকবার্তা পাঠিয়েছে। এসব বার্তায় তার রাজনৈতিক অবদান ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করা হয়। সিঙ্গাপুর হাইকমিশনও পৃথক বার্তায় তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
১৯৯১ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে ‘জাতির জন্য অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।
ঢাকা
,
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব খোকনের
হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিতর্ক ও নানা অভিযোগ
৮২ লাখ টাকার চিকিৎসা বিল নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা
সংসদে বড় নোট বাতিলের প্রস্তাব, শুরু আলোচনা
‘নরকে পরিণত হবে মার্কিন ঘাঁটি’—যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
সব ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যা করায় ৩ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে পেরোতে হবে আর্জেন্টিনা-ইউরোপের জোড়া বাধা
নকআউটে ৯ দল, বিশ্বকাপে আফ্রিকার নতুন ইতিহাস
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ৩৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























