ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে গেছে। ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিয়েছে। তাই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে। কোরআনের হাফেজকে ফ্যাসিবাদী কায়দায় পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। আজ ‎শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নারীরা যখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে মিটিং বা গণসংযোগে যাচ্ছেন তাদের ওপর হামলা করা হচ্ছে। শুধু তাই নয় শেরপুরে জামাতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে। এই চরিত্র কে বদলাতে দাড়িপাল্লার সাথে সাথে হ্যাঁ’তে ভোট দিবেন। ‎গোলাম পরওয়ার আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের শাসনে থাকা বিগত ৩টি দল ও দলের কোনো নেতা বলতে পারবেন না তারা দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি থেকে মুক্ত ছিলেন। তাই মানুষ পরিবর্তন চায়।

এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৬টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি এবং এলডিপিসহ ১১ দলীয় জোট ঐক্য করেছে। তাদের মধ্যে কোনো দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই । তাই,আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে, সুশাসনের এমন একটি সমাজ গঠন করা হবে যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ সমান ইনসাফ পূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধ-ভাবে বসবাস করতে পারবে।

‎তিনি বলেন, ৫ আগস্টের পরে যারা দেশে দোকানপাট, হাট ঘাটসহ বাস স্ট্যান্ড ও টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি করেছে তারা এখন হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্রে যেতে দিবে না, হিন্দু ভাইয়েরাসহ অন্য ধর্মাবলম্বীরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। ৫ আগস্টের পর এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তাই কারা এসব চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িত তা সবাই জানে। এখন তারাই বলছে শান্তির বাংলাদেশ গড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০১:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬