ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

নির্বাচনের ফল ঘোষণায় ১২ ঘণ্টার বেশি দেরি মানবো না: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

এবার নির্বাচনের ফলাফল ঘোষণায় কোনো ধরনের কালক্ষেপণ বা অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার দুপুরে পল্টনে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন ফল দিতে তিন দিন সময় লাগবে বলে জানাচ্ছে; এই দীর্ঘ সময়ে কাকে জেতাতে তারা এমন পরিকল্পনা করছে, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।

মির্জা আব্বাস বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দেবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি করা হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেয়া হবে না।

পোলিং এজেন্টদের শক্ত অবস্থানে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই পোলিং এজেন্টরা কেন্দ্র ত্যাগ করবেন না। বাংলাদেশ হবে তারুণ্যের, জামায়াতের ৬২ ভাগ প্রার্থীই যুবক: ডা. শফিকুর রহমানবাংলাদেশ হবে তারুণ্যের, জামায়াতের ৬২ ভাগ প্রার্থীই যুবক: ডা. শফিকুর রহমান

এদিকে বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি উল্লেখ করে তিনি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, কারোর অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না এবং তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে তার আগেই কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

নির্বাচনের ফল ঘোষণায় ১২ ঘণ্টার বেশি দেরি মানবো না: মির্জা আব্বাস

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬