ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী সিরাজগঞ্জের এতিম দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান তরুণীকে ধর্ষণের অভিযোগ, উপজেলা যুবদল নেতা বহিষ্কার আমাদের বড় সীমাবদ্ধতা ছিল রাজনৈতিক ‘ম্যান্ডেটের’ অভাব

ইরানে হামলায় জড়িত সকল মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এবার ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য জানিয়েছেন। স্প্যানিশ সংবাদপত্রএল পাইসসোমবার সামরিক সূত্রের বরাত দিয়ে প্রথম এই খবরটি প্রকাশ করে।

মাদ্রিদে সাংবাদিকদের মার্গারিতা রোব্লেস বলেন, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো অভিযানের জন্য স্পেন তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।স্প্যানিশ সংবাদপত্র আরো জানায়, আকাশসীমা বন্ধের ফলে সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যে যাওয়ার পথে স্পেন এড়িয়ে যেতে হচ্ছে, তবে এটি জরুরি পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, ‘একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ বা অবদান না রাখার স্পেন সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবে আকাশসীমা বন্ধ করা হয়েছে।রেডিও কাদেনা সেরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র বিরোধী। তিনি এই হামলাগুলোকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন। সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

ইরানে হামলায় জড়িত সকল মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

আপডেট সময় ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬