ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

মার্কিন বোমারু বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইতালি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা পথে থাকা মার্কিন সামরিক বিমানকে সিসিলিতে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।

এদিকে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়ের দেলা সেরা (Corriere della Sera) জানিয়েছে, সিগোনেল্লা নামের ওই ঘাঁটিতে অবতরণের পর মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কয়েকটি বোমারু বিমানের একটি ফ্লাইট পরিকল্পনা জমা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে পরামর্শ বা অনুমোদন ছাড়াই এই পরিকল্পনা জমা দেয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানগুলো ইতোমধ্যেই আকাশে থাকা অবস্থায় এই পরিকল্পনা জমা দেয়া হয়েছিল। ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে বলে জানা গেছে।  এর আগে সোমবার স্পেন ইরান যুদ্ধের সঙ্গে জড়িত মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা মোরোন এয়ার বেস এবং নাভাল স্টেশন রোটা ঘাঁটির ব্যবহার অনুমোদন করব না।তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা আমাদের অবস্থান মার্কিন সরকারকে স্পষ্ট করে জানিয়েছি।’  সূত্র: নিউজউইক

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

মার্কিন বোমারু বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইতালি

আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬