ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

বাংলাদেশ সফরে আসছে পশ্চিমবঙ্গ বিজেপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৮৩২ বার পড়া হয়েছে

এবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছেন। তবে এ প্রতিনিধিদলে ঠিক কারা থাকছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (৩০ মে) পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা ও ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এ তথ্য জানিয়েছেন।

এদিকে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছেন। উপদূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধিদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সফরের বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখতে বিজেপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। দলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রতিনিধিদল স্থলপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের যশোরে ঢুকবে এবং ঘটনাস্থল পরিদর্শন করবে।

শুভেন্দু জানান, শুক্রবার বিকেলে বিজেপির প্রতিনিধিদলটি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে। তার দাবি, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ হাজার টাকা করে নগদ সহায়তা, ৩০ কেজি চাল এবং ২ বান্ডিল করে টিন দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে শুভেন্দু বলেন, বিজেপিও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চায়, তবে সেটা সরাসরি করা সম্ভব নয়। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে, মতুয়া সম্প্রদায়, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ এবং ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিএনপির এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যশোরের ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুভেন্দুর দাবি এই হামলায় অন্তত ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

বাংলাদেশ সফরে আসছে পশ্চিমবঙ্গ বিজেপি

আপডেট সময় ১২:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫