ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ঢাকার কাছে গোপন ইয়াবা কারখানা, র‌্যাবের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি গোপন ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, মাদক তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চক্রটির চার সক্রিয় সদস্যকে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই আস্তানায় কৃত্রিম উপায়ে ইয়াবা তৈরি করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, রাসায়নিক কাঁচামাল এবং বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা জব্দ করেন। একই সঙ্গে কারখানাটি পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার বিস্তারিত জানাতে শুক্রবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক তথ্য, উদ্ধার হওয়া আলামত এবং আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ঢাকার কাছে গোপন ইয়াবা কারখানা, র‌্যাবের অভিযান

আপডেট সময় ০৩:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬