ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অমিত শাহের পদত্যাগ দাবি অভিজিৎ দীপকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

বৃহস্পতিবার তিনি এ দাবি করেন। তার অভিযোগ, পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ অমিত শাহের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল।

অভিজিৎ দীপকে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব নয়। এ ঘটনার দায় নিয়ে অমিত শাহের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও অভিযোগ করেন, ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ তুলে তিনিও অমিত শাহের পদত্যাগ দাবি করেন।

রাহুল গান্ধীর বক্তব্যের পর অভিজিৎ দীপকে বলেন, তিনি একই দাবির সঙ্গে একমত।

এ ছাড়া সিজেপির বিরুদ্ধে বিদেশি অর্থায়নের অভিযোগ নিয়েও মন্তব্য করেন দীপকে। তিনি বলেন, যদি এমন কোনো অর্থায়ন হয়ে থাকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা ঠেকাতে ব্যর্থ হয়, তাহলেও অমিত শাহের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

দীপকে আরও অভিযোগ করেন, দিল্লি পুলিশ পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবেশ তৈরি করেছিল। তার দাবি, আন্দোলনস্থলে পাথর ও ভাঙা গাড়ি এনে পুলিশের অভিযানের কারণ তৈরি করা হয়েছিল।

এ সময় তিনি অভিযোগ করেন, তাকে ও তার পরিবারকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো বিজেপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার অমিত শাহের পদত্যাগ দাবি অভিজিৎ দীপকের

আপডেট সময় ০২:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬