ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

ভারতের সিনেমায় শেখ হাসিনা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৪১৫ বার পড়া হয়েছে

এবার দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’। এতে কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। মুক্তিকে সামনে রেখে আজ বুধবার প্রকাশ হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। এতে এক ঝলক দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস।

এদিকে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তার অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে সেটাই বোঝা যাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ প্রডাকশন হাউস। ‘রক্তবীজ ২’ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চমক হিসেবেই রাখতে চান নির্মাতারা। তবে কিছুটা খোলাসা করেছেন সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যকার জিনিয়া সেন। তিনি জানিয়েছেন, এতে সীমা বিশ্বাস অভিনীত চরিত্রটিকে দেখানো হয়েছে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’ সিনেমার প্রথম ভাগ। তাতে ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণের ঘটনা দেখানো হয়েছিল। বাংলাদেশের একটি জঙ্গী গোষ্ঠী ওই হামলায় জড়িত ছিল বলে জানানো হয়েছিল। ‘রক্তবীজ ২’তেও আছে জঙ্গীবাদ ইস্যু। আর সে ইস্যুতেই টানা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সিনেমার পোস্টার, ফার্স্ট লুক আর মোশন পোস্টারেও ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি জ্বলজ্বল করছে বাংলাদেশের মানচিত্র।

‘রক্তবীজ ২’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, কাঞ্চন মল্লিকসহ অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার

ভারতের সিনেমায় শেখ হাসিনা!

আপডেট সময় ১০:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫