ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষে টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ গাজায় ফুরিয়ে আসছে কবরের জায়গাও ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কানাডার গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী পার্থ খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’ ৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতা ও দুর্নীতি দেখতে পাচ্ছি : সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

“আমরা জুলাই শহীদদের রক্তের ওপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি, কিন্তু তারা সেই শহীদদের চেতনা ধারণ করছে না”— এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে নিহত শিবির সাথী শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।

“শহীদদের রক্তে প্রতিষ্ঠিত সরকার চেতনায় ব্যর্থ”

সাদিক বলেন,

“যে ছাত্র উপদেষ্টাদের বানানো হয়েছে, তাদেরও ব্যর্থতা ও দুর্নীতি স্পষ্ট। জুলাইয়ের যে সার্বজনীনতা, ঐক্য ছিল, সেটি ভেঙে পড়ছে দায়িত্বশীল পর্যায়ের বিভাজনমূলক আচরণের কারণে। পুরো জাতি এতে হতাশ।”

তিনি অভিযোগ করেন,

“এক বছর পেরিয়ে গেলেও পুলিশ সংস্কার হয়নি। জুলাই সনদ ও ঘোষণাপত্রে ৯ দফা ও আন্দোলনের সামগ্রিক বিষয়াবলি অন্তর্ভুক্ত না থাকলে আমরা তা মানি না। এটি কোনো দলের একচেটিয়া দলিল হতে পারে না।”

“জুলাই চেতনা কুক্ষিগত করার চেষ্টা চলছে”

তিনি সরাসরি হুঁশিয়ার করে বলেন,

“একটি পক্ষ সনদকে কুক্ষিগত করতে চাইছে। আমরা সবাইকে নিয়ে আলোচনা করে জনগণের মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য সনদ চাই। শহীদদের আকাঙ্ক্ষাকে ত্যাগ করা যাবে না।”

সহযোদ্ধাদের প্রতি আক্ষেপ ও ঐক্যের ডাক

সাদিক কায়েম বলেন,

“জুলাই-পরবর্তী সময়ে সহযোদ্ধাদের অনেকের আচরণে পুরো জাতি হতাশ। আমি না, জাতি হতাশ হয়েছে। সহযোদ্ধারা বিষোদগার করলেও আমরা ভালোবাসা দিয়ে তাদের জয় করতে চাই।”

তিনি সবাইকে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,

“মতের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ ও শহীদদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির

ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতা ও দুর্নীতি দেখতে পাচ্ছি : সাদিক কায়েম

আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫