ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায় অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটাই সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা সব হারানো জহুরার ঘর এখন জরাজীর্ণ যাত্রীছাউনি ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক প্রযুক্তি পাবে সৌদি আরব: ট্রাম্প মাঠের মধ্যেই ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি গণ’হ*ত্যা’র ৯ বছর পরও যে কারণে মিয়ানমারে ফিরতে চান তারা ইসলামাবাদে হাসপাতালে আগুন, পুড়ে  প্রাণ গেল ১৫ নবজাতকের ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

কুয়াকাটা সৈকতে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক জেলে ও একজন অজ্ঞান ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) কুয়াকাটা সৈকতের পৃথক দুইটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সৈকতের মীরাবাড়ি পয়েন্ট থেকে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৬০) মরদেহ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ওই ব্যক্তির (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে সৈকতে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে নৌ-পুলিশ পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে।

বিকাশ মণ্ডল আরও বলেন, জেলে নজরুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছেন তার ছেলে। উদ্ধারকৃত অবস্থায় তিনি কালো রঙের রেইনকোট পরিহিত ছিলেন। তবে গঙ্গামতি পয়েন্ট থেকে উদ্ধার হওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ “এফবি সাগরকন্যা” নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার করা হয় ১০ জন জেলেকে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

কুয়াকাটা সৈকতে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫