ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক

রাশিয়া-ইরান থেকে তেল কেনা বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১০৭৭ বার পড়া হয়েছে

এবার রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না।

চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়। তিনি বলেন, চীনাদের যেকোনো বিষয়ে দর কষাকষির দক্ষতা রয়েছে।

তবে আমি মনে করি, একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে টেনিও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল উইল্ডাও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তবায়িত হলে সাম্প্রতিক অগ্রগতি ভেস্তে যাবে এবং যদি শরৎকালে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৈঠক হয়, তবে তাতে কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনাও নষ্ট হবে।

উইল্ডাও জোর দিয়ে বলেন, এই হুমকিগুলো বাস্তবায়ন করা হলে সামগ্রিক আলোচনা বিপর্যস্ত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর

রাশিয়া-ইরান থেকে তেল কেনা বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

আপডেট সময় ০৩:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫