ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী

আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৮২১ বার পড়া হয়েছে

এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে। বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নির্বাচনে ভোট করতে পারবে কি না জানতে চাইলে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তাহলে দলের নেতাকর্মীরা ভোট করতে পারবে কি না? এমন প্রশ্নের জবাব তিনি না দিতে চাইলেও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।

এদিকে আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনার (ইসি)। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

প্রত্যাশা করছি সরকার থেকে দ্রুত চিঠি পাব। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে জানিয়েছে তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা এক নম্বর। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।’ সেপ্টেম্বরের মধ্যে ইসির নির্বাচনের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে বলেও জানান সিইসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে: সিইসি

আপডেট সময় ০৪:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫