ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন ১৮ ফুটবলার পর্তুগালের নতুন কোচ জেসুস ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ ‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড আর্জেন্টিনা–মিশর বিতর্কে মুখ খুলল ফিফা ৬ মিনিট সময় পেলে তুমি কী করবে? জবাবে মামদানি বললেন, মিসরের ডাকাতির শিকার হওয়ার রিপ্লে দেখব শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি: সালমান

আরএসএফ বিমানবন্দরে আমিরাতি বিমান ধ্বংস করল সুদান সেনাবাহিনী, নিহত অন্তত ৪০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২২০৭ বার পড়া হয়েছে

দারফুরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান বোমা হামলায় ধ্বংস করেছে সুদানের বিমানবাহিনী। বুধবার গভীর রাতে দারফুরের নিয়ালা বিমানবন্দরে অবতরণের সময় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশন। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বিমানটি আরএসএফ (র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস) নিয়ন্ত্রিত এলাকার একটি বিমানবন্দরে অবতরণ করছিল এবং এতে কলম্বিয়ার ভাড়াটে সেনারা ছিল বলে জানায় সুদানের সামরিক সূত্র।

সুদান সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে চলছে রক্তক্ষয়ী লড়াই। নিয়ালা বিমানবন্দরটি আরএসএফের দখলে থাকায় সেখানে ইতিপূর্বেও একাধিক হামলা চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী।

আমিরাত ও আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না এলেও, আমিরাতের এক কর্মকর্তা জানান, সুদান যে তাদের বিমান ধ্বংস করেছে, সে দাবি “মিথ্যা”।

এদিকে ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে দক্ষিণ দারফুরের ওই বিমানবন্দরে চীনা তৈরি দূরপাল্লার ড্রোনের উপস্থিতি শনাক্ত করার কথা বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন ১৮ ফুটবলার

আরএসএফ বিমানবন্দরে আমিরাতি বিমান ধ্বংস করল সুদান সেনাবাহিনী, নিহত অন্তত ৪০

আপডেট সময় ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫