ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন আশা প্রকাশ করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার দারুন আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত “দেশ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ড. খালিদ হোসেন বলেন, নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। দেশের সংকটময় সময়ে তারা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, এমনকি জীবন উৎসর্গ ও আহত হওয়ার মতো ত্যাগ স্বীকার করেছেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সে সময় অনেক মাদ্রাসা ছাত্র আহত হয়েছেন এবং কেউ কেউ শাহাদাত বরণ করেছেন। আগামীতেও আলেম-ওলামা, মাশায়েখ, ছাত্র-শিক্ষক সবাই দেশের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।

দায়িত্ব গ্রহণের পর দেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “২০২৪ সালের ৮ আগস্ট আমরা দায়িত্ব নেওয়ার সময় থানায় পুলিশ ছিল না। ঢাকায় ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখেছি। একদিনে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে এখন পরিস্থিতি বহুগুণে ভালো হয়েছে, অর্থনীতিও উন্নত হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব। প্রস্তুতি চলছে, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, আমরাও আন্তরিক। ঘোষিত তারিখ অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।”

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দীন কাসেমী, জেলা সেক্রেটারি মুফতি আলী আযম কাসেমীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে

আপডেট সময় ১০:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫