ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে: মাহবুব কামাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

এবার জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, ‘এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে জিতে যাবে। জেতার পর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব কামাল বলেন, ‘আমাদের এখানে এতো ফিলোসফার (দার্শনিক) জন্মেছে যে কথা বলা মুশকিল হয়ে গেছে। সবাই ফিলোসফার এবং সবাই এমনভাবে দার্শনিক কথা বলবে, মনে হবে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।’ তিনি বলেন, ‘আমি অফিসের নিচেই চায়ের দোকানে আলাপ করছিলাম। আমি বললাম— আমি এনসিপিকে একটা সাজেশন দিতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়েছে। নৌকা মার্কাও আওয়ামী লীগের নেই।

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে। এতে গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দেবে। এনসিপি জিতে যাবে। তারপর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দিতে পারবে।’ তিনি আরো বলেন, ‘গ্রামের একজন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, তিনি কী বলবে জানেন? তিনি বলবেন— আমি ৫৪ সাল থেকে নৌকা মার্কায় ভোট দেই। তারা এই রাজনীতির ঘোরপ্যাঁচ বোঝে না।’

জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, ‘আপনি একটি অবাস্তব ধারণা বাস্তবায়ন করছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না, মুক্তিযুদ্ধের চিহ্ন থাকবে না। এটা কি বাস্তবায়নযোগ্য?’ তিনি বলেন, ‘মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। আমি আমার জীবনের ৭০-৭১ বছরে কি করেছি, না করেছি সেটা নিয়ে স্মৃতিচারণ করি। স্মৃতি নেই মানে তিনি মৃত-জড় পদার্থ। তো মুক্তিযুদ্ধ তো আমাদের একটি স্মৃতি, আপনারা আমাদের সেই স্মৃতি মুছে দিতে চাচ্ছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে: মাহবুব কামাল

আপডেট সময় ০২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫