ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

‘আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম’ প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। খবর এএফপির। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লির সঙ্গে বৈঠকটি কিছুটা অস্বস্তিকরভাবে শেষ হলেও, ট্রাম্প পরে পরিস্থিতি সামলান।

ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি এই বছর কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। সুবিধাজনক সময়ে তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। এর আগে এক পোস্টে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজনীতিকে ‘শুদ্ধি অভিযান বা বিপ্লবের মতো’ আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন। তবে পরে সেটিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেন।

ট্রাম্প ও কিম প্রথম মেয়াদে তিনবার বৈঠক করেছিলেন। ট্রাম্প দাবি করেন, ‘কিম আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন।’ তিনি আরও মনে করিয়ে দেন, তাদের সম্পর্ক একসময় কত ঘনিষ্ঠ ছিল। ট্রাম্প বলেন, ‘আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম।’ যদিও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

এদিকে ইউক্রেন যুদ্ধের পর কিম আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। হাজার হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধে পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে তিনি গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

‘আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম’ প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

আপডেট সময় ০৩:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫