ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের মরদেহ আর দেখতে চাই না। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না।’

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইতিমধ্যে সামনে কী হতে পারে তা অনুমান করা যাচ্ছে। চাঁদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারির ঘটনাও দেখেছি। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব বক্তব্য দিচ্ছেন।

আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা বশির আহমদ প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম, পৌর শাখার সভাপতি রহমত উল্লাস আশেকী, ঘাগুটিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা শাহ আলম ও তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার।

সমাবেশ শেষে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই। প্রার্থীরা হলেন—ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (কুমিল্লা-১) ও মুফতি তাইজুল ইসলাম (কুমিল্লা-২)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না: চরমোনাই পীর

আপডেট সময় ০৬:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫