ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

লন্ডনে বোরকা পরে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

এবার লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম লক্ষ্মণ লাল। তিনি বোরকা ও নিকাব পরে ছদ্মবেশে দোকানে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, লক্ষ্মণ লাল মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন। সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন। তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন। এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ। হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন। তখনই সবাই অবাক হয়ে দেখেন, ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ। খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, নাম লক্ষ্মণ লাল।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বোরকা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে। অন্যদিকে অনেকেই লক্ষ্মণ লালের এ আচরণকে প্রতারণার এক অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ এখনো ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

লন্ডনে বোরকা পরে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

আপডেট সময় ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫