ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র পুলিশ ও আসামির শার্ট একই কীভাবে, জানালেন সেই পুলিশ কর্মকর্তা আজ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়ক রিয়াদসহ চারজনের রিমান্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এবার গুলশান থানার ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলার পর এবার রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক নাজমুল জান্নাত শাহ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক প্রত্যকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের রাজধানীর তেজগাঁও থানাধীন গ্রিন রোড ভিকন ভিলার গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে গত ২৬ জুন ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশে ধরিয়ে দেওয়া ও মব তৈরি করে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়। পরে আসামিরা জনতা ব্যাংকের একটি হিসাবের কয়েকটি চেকে জোর করে আবুল কালাম আজাদের সই করিয়ে নেয়। একই সঙ্গে ব্যাংক হিসাবে দ্রুত টাকা জমা করার জন্য চাপ দেয়।

এ ঘটনায় গত ১ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ। এর আগে ২৬ জুলাই রাতে চাঁদাবাজির সময় রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ তাদের গ্রেফতার করা হয়। পরে ওই চাঁদাবাজির মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন রিয়াদ। ওই মামলায় অন্য আসামিরাও কারাগারে আছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়ক রিয়াদসহ চারজনের রিমান্ডে

আপডেট সময় ০৬:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫