ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায় অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটাই সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা সব হারানো জহুরার ঘর এখন জরাজীর্ণ যাত্রীছাউনি ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক প্রযুক্তি পাবে সৌদি আরব: ট্রাম্প মাঠের মধ্যেই ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি গণ’হ*ত্যা’র ৯ বছর পরও যে কারণে মিয়ানমারে ফিরতে চান তারা ইসলামাবাদে হাসপাতালে আগুন, পুড়ে  প্রাণ গেল ১৫ নবজাতকের ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চাকরি ত্যাগের নির্দেশ ডিসি মাসুদ আলমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৯০৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চাকরি ত্যাগ করা উচিত। তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যদি যাও, আর তুমি যদি সিকিউরিটি দিতে না পারো, তাহলে তোমার চাকরি করার দরকার নেই।”

এই মন্তব্যের প্রেক্ষাপট বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে ২ পুলিশ সদস্য রয়েছেন। সংঘর্ষের পর ছাত্রনেতারা পুলিশের কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

প্রধান উপদেষ্টার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চাকরি ত্যাগের নির্দেশ ডিসি মাসুদ আলমের

আপডেট সময় ১০:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫