ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও বসবে নম্বর প্লেট নেতানিয়াহু ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঝরল প্রাণ ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র উপদেষ্টা শুধু পদ নয়, বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ বাউফলের কৃতি সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির অভিনন্দন

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪, ভারত ৮৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২২৩৭ বার পড়া হয়েছে

এবার স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র‌্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম। বাফুফের নতুন কমিটি ফুটসালের ওপর জোর দিয়েছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল। ইরানি কোচও এনেছে ফেডারেশন।

আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ না করায় পুরুষ ফুটসালে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ের বাইরে। বাংলাদেশ নারী ফুটসালের র‌্যাঙ্কিং রয়েছে এটা অনেকেরই অজানা ছিল। গতকাল ফিফা র‌্যাঙ্কিং প্রকাশের পর দেখা যায় বাংলাদেশের অবস্থান ৪৪তম। যদিও সেখানে এক ধাপ অবনমন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৮৭তম।

এদিকে পুরুষ ফুটবলে এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের। সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। যদিও ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অংশগ্রহণ।

এএফসি নারী ফুটসালে এশিয়া কাপ ২০১৫ সালে শুরু করেছে। তিন বছর পর ২০১৮ সালে দ্বিতীয় আসরে খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল এন্ট্রি দেওয়ায় বাছাইয়ের পরিবর্তে মূল পর্ব হয়েছে সরাসরি। সাত বছর বিরতি দিয়ে এবার নারী এশিয়ান ফুটসালের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

চার বছরের মধ্যে কোনো ম্যাচ খেলেনি কিংবা অফিসিয়াল র‌্যাঙ্ক রয়েছে এমন প্রতিপক্ষের সঙ্গে কয়েকটি ম্যাচ না খেললে ফুটসাল র‌্যাঙ্কিংয়ে আনে না ফিফা। ছয় বছরের বেশি সময় বাংলাদেশ নারী ফুটসাল দল ম্যাচ না খেললেও র‌্যাঙ্কিংয়ে রয়েছে। বাংলাদেশ একবারই আন্তর্জাতিক ফুটসাল খেললেও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপে ফুটসাল টুর্নামেন্ট খেলেছেন একাধিকবার। জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও দেশের বাইরে ফুটসাল খেলেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪, ভারত ৮৭

আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫