ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

এবার কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)। শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয়, তাও শান্তি ছিল; কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিল কিভাবে? ৭১ সালে যেমন সবাই একত্রে হয়েছিলাম, ঠিক তেমনিভাবে ২৬ সালেও আমরা ঐক্যবদ্ধ থাকব।

তিনি বলেন, গ্রেফতার করবেন, তাহলে নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথায় প্রশ্রাব করার পর, লতিফ সিদ্দিকীর গালে জুতা মারো তালে তালে বলার পর আমার আর কি করবেন? হাসিনা সরকার যখন গ্রামীণ ব্যাংক মাটির নিচে ডাবিয়ে দিতে চেয়েছিল, আমি তখন রাতদিন আপনার হয়ে কাজ করেছি। আপনাকে হাসিনা সুদখোর বলেছে, ঘুষখোর বলেছে, অন্যরাও বলেছে, আমি কিন্তু বলিনি।

সমাবেশে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ওয়াকার সাহেবকে আমি ভালোভাবে চিনি না, তবে আগে তার গ্রামে অনেক সময় কাটিয়েছি। সেনাবাহিনী আমাদের গর্বের, অন্য দেশে সেনাবাহিনী পরে হয়, কিন্তু আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, তা জনগণ হাজার বছর মনে রাখবে।

তিনি বলেন, গত ৫ আগস্ট আপনি বলেছিলেন ভরসা করতে দেশ হেফাজত করবেন। কিন্তু আজ কোথায় হেফাজত? ৭১ মঞ্চের অনুষ্ঠানে যারা মব করেছে, তারা অপরাধী না? যারা ভাঙতে গেছে, তারা অপরাধী? আপনি দেখেন না কে অপরাধী? ২৬ বছর যাবত কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও একইসঙ্গে জেলে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েত-বাহরাইনে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০১:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫