ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত

ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না’, সেই জিএম কাদেররা বাংলাদেশে রাজনীতি করেন কীভাবে: প্রশ্ন রিজভীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। যিনি শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, ‘ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না’। সেই ব্যক্তি বাংলাদেশে রাজনীতি কীভাবে করেন।

আজ রোববার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পার্টি তো দেশকে বিশ্বাস করে না, এরা নির্বাচন করবে কীভাবে। ভারতের অনুমতি ছাড়া যারা কথা বলতে রাজি নয়, তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে কি না এ নিয়ে জনগণের সন্দেহ হচ্ছে।

তিনি বলেন, নুরুল হক নুরের ওপর আক্রমণটা পূর্বপরিকল্পিত বলে আমার কাছে মনে হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে, আঘাত করা হয়েছে এবং উদ্দেশ ছিল একেবারে মেরে ফেলার। নুর ছিল ফ্যাসিবাদী সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে। সবচেয়ে খারাপ উদ্দেশ্য ছিল, তাকে মেরে ফেলতে হবে।

বিএনপি নেতা বলেন, পরশুদিনের যে ঘটনা নুর প্রতিবাদ জানাচ্ছিলেন, সেখানে কোনো সন্ত্রাসী-সহিংস ঘটনা ঘটেনি। কিন্তু তার ওপরে যে আঘাতটা হয়েছে সেটা নির্মম। সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। রিজভী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গভীর চক্রান্তের অংশ এবং ৫ আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষদাঁত বসানোর চেষ্টা করছে।

জাতীয় পার্টির নিষিদ্ধের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। ফ্যাসিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনো সেখানে টাকা যাচ্ছে। যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, আবার দুই হাজার কোটি টাকা দেওয়া হবে। তাহলে তারা তো বসে নেই। চক্রান্তের নানা জাল রচনা করছে।

নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না’, সেই জিএম কাদেররা বাংলাদেশে রাজনীতি করেন কীভাবে: প্রশ্ন রিজভীর

আপডেট সময় ০৪:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫