ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ‘বিফ পার্টি’ কর্মীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

এবার ভারতের কেরালায় কানারা ব্যাংকের এক শাখায় ক্যান্টিনে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে ডেপুটি রিজিওনাল ম্যানেজার অশ্বিনী কুমার। এর প্রতিবাদে ব্যাংক কর্মীরা শাখার সামনে প্রকাশ্যে ‘বিফ পার্টি’ আয়োজন করে কেরালার ঐতিহ্যবাহী গরুর মাংস ও পরোটা পরিবেশন করেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, অশ্বিনী কুমার সম্প্রতি বিহার থেকে বদলি হয়ে আসেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই এ নিষেধাজ্ঞা জারি করেন। তার বিরুদ্ধে কর্মীদের হয়রানির অভিযোগও উঠেছে। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বিইএফআই) জানিয়েছে, খাবার খাওয়ার বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতা এবং তা ভারতীয় সংবিধান দ্বারা সুরক্ষিত।

কেরালার কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাংক কর্মীদের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন। বামপন্থি স্বতন্ত্র আইনপ্রণেতা কেটি জলিল বলেন, কে কী খাবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। কেরালায় ফ্যাসিবাদী চিন্তার জায়গা নেই।

প্রসঙ্গত, কেরালার সংস্কৃতিতে গরুর মাংস একটি প্রচলিত খাবার। রাজ্যটিতে বহু হিন্দু নাগরিকও গরুর মাংস খান। এর আগে ২০১৭ সালে বিজেপি সরকার গরু জবাইয়ের জন্য বিক্রি নিষিদ্ধ করলে কেরালায় তীব্র প্রতিবাদ হয়েছিল এবং রাজ্যজুড়ে বিফ উৎসব পালিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ‘বিফ পার্টি’ কর্মীদের

আপডেট সময় ০৫:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫