ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানে ভূমিধসে পুরো গ্রাম ধ্বংস: এক হাজার মানুষের মৃত্যু, বেঁচে আছেন একজন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

এবার আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে মারারা পর্বতমালা এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১ হাজার মানুষ মারা গেছেন। বেঁচে আছেন গ্রামটির শুধু একজন বাসিন্দা। সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এসব তথ্য জানিয়েছে। আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধস হয়।

দারফুর অঞ্চলে অবস্থিত এলাকাটির নিয়ন্ত্রণকারী এই আন্দোলনটি (দলটি) জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আবেদন করেছে। দলটি আরও জানিয়েছে, গ্রামটি এখন পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। সুদানে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটল।

উত্তর দারফুর রাজ্যে সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে বাসিন্দারা মারা পর্বতমালা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন যেখানে খাদ্য ও ওষুধের অভাব রয়েছে।

দুই বছরের গৃহযুদ্ধের ফলে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ক্ষুধার সংকটের মুখোমুখি হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির আগুনে পুড়ে গেছে।  সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুদানে ভূমিধসে পুরো গ্রাম ধ্বংস: এক হাজার মানুষের মৃত্যু, বেঁচে আছেন একজন

আপডেট সময় ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫