ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে

কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো: মনিরুল হক চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার মানুষ আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো – এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। বুধবার বিকেলে কুমিল্লায় সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “এই কুমিল্লাকে বাঁচাতে, কুমিল্লা সদর দক্ষিণকে বাঁচাতে, আমাদের দক্ষিণকে বাঁচাতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই ঐতিহাসিক গণমিছিল প্রমাণ করে, ইনশাআল্লাহ আমাদের দাবি, আমাদের ঠিকানা ফিরে আসবে।”

এর আগে নেতাকর্মীরা কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণ থানা, সদর দক্ষিণ উপজেলা এবং লালমাই উপজেলার স্থায়ী বাসিন্দা ও ভোটাররা সাবেক ২৫৬ কুমিল্লা-০৯ সংসদীয় আসন পুনর্বহাল অথবা নতুন করে একটি স্বতন্ত্র আসন ঘোষণার দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৮৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা-০৯ আসন (সদর দক্ষিণ, লালমাই ও সিটির ১৯-২৭ নং ওয়ার্ড) বিদ্যমান ছিল। কিন্তু ২০০৮ সালে আসনটি বিভক্ত করে বিলুপ্ত করা হয়, যা আইনবহির্ভূত ছিল বলে তারা দাবি করেন। বর্তমানে এই এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৯৪৪ জন। তাই আইনি কোনো জটিলতা ছাড়াই পুনরায় স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা সম্ভব বলেও স্মারকলিপিতে জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো: মনিরুল হক চৌধুরী

আপডেট সময় ১০:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫