ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে রাতের অন্ধকারে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝেরকান্দি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত পাখি বেগম সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাখি বেগম রাতের খাবার খেয়ে পাঁচ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমোতে যান। রাতের দিকে দুর্বৃত্তরা বসতঘরের চালে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে। শব্দ শুনে দরজা খোলার পর কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে শিশু সন্তানের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শাশুড়ি নাজমা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাদের পুত্রবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় দেবরের স্ত্রী পলী বেগম বাড়িতে ঢোল-টগর বাজিয়ে নাচ-গান করছিলেন, যাতে অন্য কেউ ঘটনার খোঁজ না পায়।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানান, পাখি বেগমের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী থানা ভবনের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন নিহতের মা সারমিন বেগম, শাশুড়ি নাজমা বেগম, আত্মীয়রা মারিয়া, মাকসুদা, নুরজাহান, রহমান ও মোস্তাফিজুর রহমানসহ স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫