ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৪ জন, হেরোইন-গাঁজা ও ছোরা জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার পুলিশ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের এ দুই থানা এলাকায় অভিযান পরিচালনা করে নানা ধরনের অপরাধে জড়িত আসামিদের হেফাজতে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নুর আলম (২৫), হাসান (২৩), জুম্মান (২০ ও ১৯), আলী হোসেন (৩৬), ইব্রাহিম (২২), মুসা (২৫), শুভ (২০), নাহিম (২৩), জীবন (২২), আশিক (২৪), নাঈম (২০), রেজওয়ান (২৬), ফারাজ হোসেন পাপ্পু (৩৬), রাকিব (২৩), টুটুল (১৯), মাহাবুব (২৮), ফয়সাল (৩৫), সোহেল (৩০), হানিফ (৪২), ইসমাইল (২৩), রাজা (৩০), আরমান (৩০), আমিরুল (২৬), হীরা (২৬), সাঈদ (৩০), সাব্বির (৪০), কামরান (২৮) ও রিপন (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ গ্রাম হেরোইন এবং ২৪০ গ্রাম গাঁজা। এদের মধ্যে সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিন করে সাজা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, আদাবর থানা পুলিশও একই দিনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (৩৫), মো. নিলয় আহমেদ (১৯), মো. সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০), মো. রুবেল (৩০) ও মো. আলাউদ্দিন (২০)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা জব্দ করা হয়।

উভয় থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৪ জন, হেরোইন-গাঁজা ও ছোরা জব্দ

আপডেট সময় ১০:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫