ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার যদি খারাপই করেন তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন ফারহানা ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’ আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের নৃশংস হামলার ছয় দিন পর অবশেষে চেতনা ফিরে পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম। এদিকে সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়ার মাথার খুলি অপারেশনের মাধ্যমে খুলে ফ্রিজে সংরক্ষণ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই দুই শিক্ষার্থীর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, ইমতিয়াজ আহমেদ সায়েম বর্তমানে হাত-পা নাড়াচ্ছেন, পরিবারের সদস্যদের চিনতে পারছেন। তার কনশাস লেভেল ১০ থেকে ১২ এর মধ্যে ওঠানামা করছে। স্বাভাবিক মানুষের মাত্রা ১৫ হলেও ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। রক্তক্ষরণজনিত জটিলতা থাকলেও শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তার জন্য নতুন করে মেডিকেল বোর্ড বসবে।

অন্যদিকে মামুন মিয়ার মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে দুমাস পর তার মাথার খুলি প্রতিস্থাপন করা হবে।

সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতিতে এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ২ নম্বর গেটসংলগ্ন জোবরা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া নয়জন আসামির জামিন আবেদন আদালত নাকচ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে

আপডেট সময় ১১:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫