ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ঠেকানো যাবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সকল পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আসন্ন দুর্গাপূজার সময়ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। শফিকুল আলম উল্লেখ করেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ঠেকানো যাবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

আপডেট সময় ০১:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫