ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয়: হামীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামীম। এই পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ। তিনি পেয়েছেন সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত এ প্রার্থী এই পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তানভীর লিখেছেন, তিনি খুব সাধারণ একজন মানুষ, হাসিখুশি হলেও সংগ্রামী। ছাত্রদল থেকে জিএস পদে প্রার্থী করে তাকে সম্মানিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তানভীরের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে তাকে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন এবং তার প্রতি যে আস্থা রেখেছিলেন, নির্বাচনের ফলে তার প্রতিফলন দেখা যায়নি। এ জন্য তিনি তারেক রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে অনেকবার হেরেছি, কিন্তু রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয়। এই পরাজয় ভাগ্যের কাছে, পরিবেশ-পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে মেনে নিচ্ছি।

ছাত্রদল নেতা আরও লিখেছেন, সারাদেশের মানুষের দোয়া তার সঙ্গে ছিল, যা কখনো বিফলে যাবে না বলে বিশ্বাস করি। আল্লাহ কেন এত সহীহ চিন্তাভাবনা থাকা সত্ত্বেও তাকদীরে এই পরাজয় রেখেছেন জানি না। নির্বাচনে তাকে সহযোগিতা করা দলীয় নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের প্রতি চিরকৃতজ্ঞ থাকার কথা জানিয়ে তানভীর বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমানের প্রতি। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই শিক্ষার্থীদেরও, যারা তার জয় নিশ্চিত ভেবেছিলেন অথবা মনে করেননি তিনি যোগ্য প্রার্থী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয়: হামীম

আপডেট সময় ০৫:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫