ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন ফাহমিদুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

এবার ফাহমিদুল ইসলামকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও। এছাড়া ৪ তারিখের প্রস্তুতি ম্যাচেও পাওয়া যাবে এই ফরোয়ার্ডকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফাহমিদুলের ক্লাব। আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভ কামনাও জানায় ওলবিয়া কালাসিও।

হামজা-সমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক প্রবাসি তারকা। তবে ফাহমিদুল ইসলামের লাল-সবুজ দলের সঙ্গে জার্নিটা নতুন নয়। এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তিনি।  আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলে প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ হাভিয়ের কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের ডাক পাওয়া এক প্রকার নিশ্চিত।

এর আগে, আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।

ফাহমিদুলের বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন। বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য। যদিও শুরুতে কোচ কিছু যুক্তি দেখিয়ে তার না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনিই আবারও এই তরুণ ফুটবলারকে ডেকেছেন।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সব কিছু মিলিয়ে শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন ফাহমিদুল

আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫