ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দেশে লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ এসএসসির ফল প্রকাশ-পাশের হার ৬২.২৫ শতাংশ, সবার আগে জানবেন যেভাবে চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি ২০ বছরের রেকর্ড ভেঙে ৮২ দিনে এসএসসির ফল ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, আটক ২

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

সুন্দরবনে কুখ্যাত রাঙ্গা বাহিনীর হাতে জিম্মি হওয়া ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০)। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে যুক্ত থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের আদাছগি এলাকায় ডাকাতরা কয়েকজন জেলেকে জিম্মি করেছে এমন সংবাদে ভোরে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর তারা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে কোস্ট গার্ডের অভিযানে তারা মুক্ত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫