ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার এবার কুয়েত-বাহরাইনে তেলবাহী জাহাজে হামলার হুমকি ইরানের হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলা ইরানের যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা

রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৮২৩ বার পড়া হয়েছে

সাম্প্রতিক দেশের পরিস্থিতির কারণে আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় হিরো আলম বলেছেন, আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি, যার মধ্যে দুইবার পাসও করেছিলাম। তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করবো না। কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন, সে দেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন; তখনও আপনাকে ছাড় দেওয়া হয় না।

তিনি বলেন, আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মার এবং ধিক্কার। এছাড়া আমি হিরো আলম কী পেয়েছি? কার জন্য করবো? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে, যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাবো, কিন্তু এ দেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এক কথায় জনগণের আস্থা হারিয়ে গেছে। তাই আমি বুঝেছি দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য কিছু করতে পারবো না।

হিরো আলম বলে, আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শিগগিরই ১০ জন মডেল নিয়ে আসবো মিডিয়াতে। এরইমধ্যে ৫ জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম

আপডেট সময় ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫