ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

৪ অক্টোবর বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন, তফসিল প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ও জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণ, ভোটাভুটি এবং ফলাফল প্রকাশের ধাপ অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান তারিখসমূহ হলো: ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা, ২১ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ, ২১ সেপ্টেম্বর বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৫ সেপ্টেম্বর জমাদান, ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ডাক/ই-ব্যালট বিতরণ, এবং ৪ অক্টোবর ভোটাভুটি ও প্রাথমিক ফলাফল ঘোষণা। ৫ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ১৭১ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠিত হবে। ২৫ সদস্যের বোর্ডের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে, ১০ জন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে। নির্বাচিত পরিচালকদের ভোটে বোর্ডের সভাপতি বেছে নেওয়া হবে।

এবারের নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। পরিচালক পদে তামিম ইকবাল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অংশ নিচ্ছেন। এছাড়া সভাপতি পদেও তামিম ও বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

৪ অক্টোবর বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন, তফসিল প্রকাশ

আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫