ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের

ফলাফল জালিয়াতি করে বেরোবিতে শিক্ষক, প্রমাণ মিলল শিক্ষা বোর্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফের বিরুদ্ধে নিয়োগে ফলাফল জালিয়াতির প্রমাণ মিলেছে। বিশ্ববিদ্যালয়ের আবেদনের ভিত্তিতে রাজশাহী শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে, তার জমা দেওয়া এইচএসসির ফলাফল প্রকৃত রেকর্ডের সঙ্গে মেলেনি।

শর্ত অনুযায়ী নিয়োগের জন্য এসএসসি বা এইচএসসিতে অন্তত জিপিএ ৪ থাকা প্রয়োজন ছিল। অথচ ইউসুফ এসএসসিতে পেয়েছিলেন ৩.৫০ এবং এইচএসসিতে প্রকৃত ফলাফলে ২.৯০, যা তিনি বাড়িয়ে দেখিয়েছেন ৩.০১। তদন্ত কমিটির যাচাইতেও এই জালিয়াতির প্রমাণ মিলেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রভাষক পদের বিজ্ঞপ্তিতে একটি স্থায়ী পদ উল্লেখ থাকলেও কৌশলে সেটি পরিবর্তন করে তিনজনকে সুপারিশ করা হয় এবং সিন্ডিকেটের আপত্তি সত্ত্বেও ইউসুফ হাইকোর্টের রায়ের মাধ্যমে শিক্ষক হিসেবে যোগ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, তিনজন শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। ইউসুফ বিষয়টি নিয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন এবং সেটি ৯০ দিন স্থগিত রাখার নির্দেশ এসেছে। তাই কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

সুত্রঃ সময় টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

ফলাফল জালিয়াতি করে বেরোবিতে শিক্ষক, প্রমাণ মিলল শিক্ষা বোর্ডে

আপডেট সময় ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫