শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগের জীবনের সবচেয়ে কঠিন দিন কেটেছে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে। ম্যাচের শেষ ওভারে তিনি একাই দেন ৩২ রান, যেখানে মোহাম্মদ নবী টানা পাঁচটি ছক্কা হাঁকান। এই সময় খেলা টেলিভিশনে দেখছিলেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। হঠাৎ তীব্র মানসিক আঘাত ও চাপে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
সুরাঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে লঙ্কান ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আশির দশকে তিনি প্রিন্স অব ওয়েলস কলেজ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। দুনিথকে অনেকে শ্রীলঙ্কার ভবিষ্যতের ভরসা হিসেবে দেখছেন। বাবার অকাল মৃত্যু তাই সবাইকে নাড়িয়ে দিয়েছে।
ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা ১৭০ রানের লক্ষ্য ছয় উইকেট হাতে রেখে জয় পেলেও ভেল্লালাগে পরিবারের জন্য সেই জয় আনন্দহীন হয়ে গেছে।

ডেস্ক রিপোর্ট 

























