ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাড়ির ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান ইরানের মক্কায় ‘রেড এলার্ট’ জারি এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি  নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

ভারতে গ্রেফতারকৃত ৩ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ মে) ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে গ্রেফতারকৃতরা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা। তবে মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি।

এদিকে, রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

কামাল শেখ জানান, তিনি খুলনা বেতকাশির ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দু’জনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।

এদিকে পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন রহড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। যদিও শেষ রক্ষা হয়নি তাদের। ৫ দিন আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রহড়া থানা পুলিশ। পরে ফরেনারস আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

ভারতে গ্রেফতারকৃত ৩ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় ১১:১৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫